ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ( আলিম ১ম বর্ষ – সেশন ২০২৬-২৭)
আলিম ১ম বর্ষ (সেশন: ২০২৬–২০২৭)
আলিম ১ম বর্ষে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অত্র মাদ্রাসায় সিলেক্ট হলে, অনলাইনে ভর্তি নিশ্চয়ন (Confirmation) করে ভর্তি হতে পারবে। অনলাইনে ভর্তি নিশ্চয়ন না করলে ভর্তি হতে পারবে না। উল্লেখ্য, কোনো শিক্ষার্থীকে ম্যানুয়ালি ভর্তি করা হবে না।
অনলাইনে যে গ্রুপে (বিজ্ঞান/সাধারণ) চয়েজ প্রদান করা হয়েছে, শিক্ষার্থীকে সেই গ্রুপেই ভর্তি হতে হবে। গ্রুপ পরিবর্তন করে অন্য গ্রুপে ভর্তি হওয়ার সুযোগ নেই।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১। দাখিল পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট (মূল নম্বরপত্র) — বোর্ড থেকে পাওয়ার সঙ্গে সঙ্গে জমা দিতে হবে।
২। দাখিল পাসের প্রশংসাপত্র (মূল কপি)।
৩। দাখিল পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড (মূল কপি)।
৪। রঙিন ছবি ২ কপি (পাসপোর্ট সাইজ) — টুপি/ওড়না পরিহিত ছবি হতে হবে। ছবির পিছনে শিক্ষার্থীর নাম ও দাখিল পরীক্ষার রোল নম্বর লিখতে হবে।
৪। ভর্তি ফি= বিজ্ঞান : ৭২৫০ টাকা , সাধারণ : ৬২৫০/- টাকা মাত্র।
ভর্তি কার্যক্রমের সময়সূচি:
ভর্তি শুরু: ২০/০৯/২০২৬ ইং হতে ২২/০৯/২০২৬ ইং তারিখ পর্যন্ত।
[সময়ঃ সকালঃ 0৮.০০ টা হতে দুপুর : ২:০০ টা পর্যন্ত।]
ক্লাস শুরুর তারিখ:
২৪/০৯/২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার, সকাল ৮:০০ ঘটিকায়।
বিশেষ দ্রষ্টব্য:
উপরোক্ত প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি করে সংরক্ষণ করে রাখার জন্য সকল ছাত্র/ছাত্রীকে নির্দেশ দেওয়া হলো। অত্র মাদ্রাসায় ভর্তি হওয়ার পর কোনো মূল কাগজপত্র ফটোকপি করার জন্য দেওয়া হবে না।
অধ্যক্ষ
ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা
রংপুর।